২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বেরোবিতে চারটি মাঠ থাকা সত্ত্বেও ঈদের নামাজের কাতারের জন্য গাছ কর্তন

spot_img

বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় চারটি মাঠ থাকা সত্ত্বেও ঈদের নামাজের কাতারের জন্য  গাছ কাটার অভিযোগ  বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে।

বুধবার ১১ মার্চ দুপুরে কেন্দ্রীয় মসজিদের সামনে গাছগুলো কাটা হয়।যা নিয়ে প্রতিবাদ ওবিবৃতি জানায় পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীরা।পরে তোপের মুখে তা বন্ধ করা হয়।

এ বিষয়ে পরিবেশবাদী সংগঠন গ্রীণ ভয়েস বেরোবি শাখা সাধারণ সম্পাদক সাকিব সরকার বলেন,এ কাজের আমরা প্রতিবাদ জানাই।কেন এটা করা হলো তার আমরা জবাব চাই । আর ঈদের নামাজের যদি আয়োজন করার ইচ্ছেই থাকতো তা যেকোনো মাঠে আয়োজন করা যেতো।বিশ্ববিদ্যালয় ছুটির পর এত সংখ্যক শিক্ষার্থী থাকে না যে তার জন্য গাছ কেটে নামাজের জায়গা করতে হবে।

নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আকিফ বলেন,আমাদের দপ্তর নিলাম করেনা।কোন গাছ কাটা হবে লাইনের ভিতরে পড়লো না বাহিরে পড়লো মসজিদ সংশ্লিষ্ট যারা নিলাম করছে এস্টেট শাখা।এ বিষয়ে তাদের সাথে বলতে বলেন তিনি।

‎এস্টেট শাখার উপ রেজিস্ট্রার জহুরুল ইসলাম বলেন,লাইন সোজা করতে যেয়ে তখনই দেখা যাচ্ছে মোটামুটি গাছগুলি কাটা পড়ছে। ইদের নামাজের মাঠ করার জন্য এগুলো কাটা হচ্ছে। এতগুলো মাঠ থাকতে গাছগুলো কেন কাটা হচ্ছে এ বিষয়ে তিনি প্রশাসনের দিকে ইঙ্গিত করেন। তিনি বিষয়ে জানেন না।

‎বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.ফেরদৌস রহমান বলেন,নামাজের কাতার করার জন্য যে গাছগুলো  পড়বে সে গাছগুলো কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু যে এটা কাটছে সে এটা সিরিয়াল অনুসরণ করেনি।তাকে শোকজ অর্ডার দিয়েছি।আর নামাজ সব বিশ্ববিদ্যালয় মসজিদের সামনেই পড়ে। দেখতে সুন্দর দেখা যায়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ