১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে অবৈধভাবে মাটি কাটায় ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চেংগুর গ্রামে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মাচ) বিকালে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষিজমির উপরিভাগ কর্তন এবং অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে মজিদ নামের এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত হবেন না মর্মে ভ্রাম্যমাণ আদালতের কাছে মুচলেকা দেন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়। পরে সেটি আশেকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নান্নু মিয়ার জিম্মায় দেওয়া হয়েছে। অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, কৃষিজমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ