২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

spot_img

আদমদীঘি বগুড়া প্রতিনিধি:

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা করা হলেও এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের ছাতিয়ান গ্রাম বাঘবারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি দেয়। স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছু সময় পরই ট্রেনটির পেছনের নয়টি বগি লাইনচ্যুত হয়। এতে কয়েকটি বগি লাইন থেকে ছিটকে পাশে ছড়িয়ে পড়ে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ট্রেনের ছাদে অনেক যাত্রী থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের প্রধান রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। বিশেষ করে ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সান্তাহার ও ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দ্রুত লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ