২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে পিকআপ উল্টে নারী নিহত, আহত ৩

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক নারী নিহত ও তিনজন আহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফটকি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা একটি পিকআপ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন এবং আরও তিনজন আহত হন।
নিহত সামিয়া (২৫) দিনাজপুর জেলার চিড়িরবন্দর উপজেলার গুচ্ছগ্রামের বাসিন্দা। তিনি সাগরের স্ত্রী।
আহতরা হলেন— আজিমুল (৪৫), সুজন (১৫) ও জুনায়েদ (৭)। তাদের বাড়িও একই উপজেলার গুচ্ছগ্রামে।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানটি সরিয়ে নেয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আশিক ইকবাল জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ