২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

spot_img

আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ২য় স্ত্রীকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর স্বামী সাদ্দাম হোসেন পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের শান্তিনগর মায়াবিডি মোড় এলাকায় এ ঘটনা ঘটছে।

সান্তাহার শহর পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,
গত তিন মাস আগে সাদ্দাম হোসেন ২য় বিয়ে করে রিমু বানুকে (১৯)। বিয়ের পর তাকে সান্তাহার পৌর শহরের একটি বাসায় ভাড়া নিয়ে স্ত্রী আর শাশুড়ি রাখেন। কিন্তু সাদ্দাম হোসেন নিয়মিত ওই বাসায় থাকতো না। মাঝে মধ্যে ২য় স্ত্রীর বাসায় আসেন। সোমবার দুপুরে সাদ্দাম হোসেন ২য় স্ত্রীর বাসা শান্তিনগর মায়াবিডি মোড় এলাকায় আসে। এসে স্বামী- স্ত্রী ঘরের দরজা বন্ধ করে ছিলেন। পাশে রুমে তার শাশুড়ি ছিলেন। কিছুক্ষণ পরে সাদ্দাম রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় শাশুড়িকে বলেন রিমু ঘুমিয়ে আছেন ওকে ডাকেন না। শাশুড়ি সন্দেহ হলে ১০ মিনিট পরে ঘরের ভিতর গিয়ে দেখতে পায় রিমু মৃত অবস্থায় খাটে শুয়ে আছে। অনেক ডাকাডাকি পর সাড়া শব্দ না পেয়ে চিৎকারে প্রতিবেশী এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সান্তাহার শহর ফাঁড়ির পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। তবে এটা আত্মহত্যা না হত্যা এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ময়না তদন্তের রিপোর্টে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ