২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অ’স্ত্র ও গোলাবারুদ উদ্ধার

spot_img

সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর নেতৃত্বে জামায়াত নেতা পিয়ার আলীর বাড়ি থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বুধবার (২৫ মার্চ) ওই জামায়াত নেতার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় অস্ত্র আইনে মামলা করেছে।

অভিযুক্ত পিয়ার আলীর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের আরশদ আলীর ছেলে ও জামায়াতে ইসলামি শ্রীরামিসি আঞ্চলিক শাখার সভাপতি। এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত ওই জামায়াত নেতা পলাতক রয়েছে।সেনাবাহিনী ও মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি অভিযান দল উপজেলার শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের বিশেষ অভিযান পরিচালনাকালে জামায়াত নেতা পিয়ার আলীর বসতঘর থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় ।

ছোট ভাইকে গুলি করে হত্যা করলেন আ.লীগ নেতা
অভিযানের সময় একটি বিদেশি পিস্তল, দুইটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি দেশীয় পাইপগান, বিভিন্ন ধরনের ১৩ রাউন্ড গুলি, ১৪ বক্স ক্যালিবারের এয়ারগানের গুলি ও একটি খালি ম্যাগাজিন পিস্তলসহ দেশে তৈরি বিভিন্ন প্রাণঘাতী ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় বুধবার পুলিশ বাদী হয়ে পিয়ার আলীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকে পিয়ার আলী পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করে যাচ্ছে। সূত্র: Rtv

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ