
আসন্ন বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) তিনমাথা ও ১৫নং ওয়ার্ড এলাকায় এ কর্মসূচির নেতৃত্ব দেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি, সাবেক আহ্বায়ক আবুল বাশার, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, সাবেক নেতা ফজলুল হক উজ্জ্বল, গোহাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিঠু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোকছেদ মানিক, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহসিন, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ, চেয়ারম্যান আতিক, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজুল ইসলাম, সদস্য মাসুদ রানা, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম, গোহাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, বিএনপি নেতা মতিন কাজি, আশেকপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাবেক যুবদল নেতা এম সুলতান আহমেদ, সাজেদুল হক নগরী, খরনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কাশেম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি হাসান আলী আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন টোটন, মাসুদুজ্জামান মাসুদ, আনোয়ার হোসেন, নাহিদুজ জামান নাহিদ, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনে বিজয়ী করতে সমর্থন কামনা করেন।




