২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

৭১, ৯০, ২৪ তিনটি আন্দোলনের ট্রফিই বিএনপির ঘরে: মীর শাহে আলম

spot_img
বাংলাদেশের ইতিহাসে একমাত্র রাজনৈতিক দল হিসেবে বিএনপিই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ‘ট্রফি’ ধারণ করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি দাবি করেন, অন্য কোনও রাজনৈতিক দল এই কৃতিত্ব দেখাতে পারবে না।
 

এ সময় তিনি সরকারি দলের বেঞ্চে থাকা জয়নাল আবদিন ফারুক, মনিরুল হক চৌধুরীসহ বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিকে বিএনপির গর্ব হিসেবে উল্লেখ করেন।

মীর শাহে আলম বলেন, আজকে বিএনপি এমন একটি সংগঠন যারা তিনটি আন্দোলনকে ধারণ করে। আওয়ামী লীগ ৭১ বলতে পারবে, ৯০ বলতে পারবে, কিন্তু জুলাই-আগস্টের ট্রফি তাদের ঘরে নাই।

একমাত্র দল বিএনপি যাদের ঘরে ৭১, ৯০ এবং জুলাই-আগস্টের ট্রফি রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ