১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ছুরিকাঘাতে কিশোর সিয়ামের মৃত্যু!

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই কিশোর গুরুতর আহত হওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার শাকপালা মোড়ে পার্কের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম (১৭) ফুলতলা এলাকার বাসিন্দা মোঃ সাদিকুল ইসলামের ছেলে। আহত তুহিন (১৬) ক্যান্টনমেন্ট পাড়া এলাকার মোঃ হিরোর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে সিয়াম ও তুহিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। আহত তুহিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত সিয়ামের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল সংবাদ বুলেটিনকে জানান, ছুরিকাঘাতে আহত সিয়ামের মৃত্যু হয়েছে। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ