২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সন্তানের নাগরিকত্বের উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিতে ভিসা ব্যবহার গ্রহণযোগ্য নয়

spot_img

শুধুমাত্র সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশে সেখানে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা গ্রহণযোগ্য নয় বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বার্তা জানানো হয়।

পোস্টে বলা হয়, শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার অনুমোদিত নয়। এটি দেশটির ভিসা শর্তের লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।

দূতাবাস আরও জানায়, কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন এটাই আবেদনকারীর মূল ভ্রমণ উদ্দেশ্য, তাহলে তিনি ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।

পোস্টে আবেদনকারীদের ভিসা আবেদনের সময় সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য স্পষ্টভাবে উল্লেখ করার আহ্বান জানানো হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ