
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়ায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে মাঝিড়া গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাঝিড়া গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের প্রধান উপদেষ্টা ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক শাহিন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান (বিদ্যুৎ)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হারেজ উদ্দিন হারেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাঝিড়া গৃহ নির্মাণ শ্রমিক উপ-পরিষদের সভাপতি মোঃ শফিকুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর কাদের মন্টু, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি ও সাধারণ সম্পাদক আবুল বাশার, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান পুটুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচি শেষে দেশ, জাতি ও শ্রমজীবী মানুষের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।




