২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আদমদীঘিতে ট্রাকের চাপায় এনজিও ম্যানেজারের মৃত্যু

spot_img

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় আলমগীর কবির (৪৬) নামে এক এনজিও ম্যানেজারের মৃত্যু হয়।

রবিবার দুপুরে উপজেলার বড় আখিড়া এলাকায় রেলগেট পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর কবির বুর‍্য বাংলাদেশ সান্তাহার শাখার ম্যানেজার ছিলেন। তিনি রাজশাহীর নওদাপাড়ার মৃত ইসাহাক আলীর ছেলে।

জানা যায়, রবিবার দুপুরে আলমগীর কবির মোটরসাইকেল চালিয়ে বড় আখিড়া রেলগেট পার হচ্ছিলেন। এ সময় সারবোঝাই একটি ট্রাক রেলগেট অতিক্রম করার সময় হঠাৎ বন্ধ হয়ে ট্রাকটি পিছনের দিকে চলে এলে তিনি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয় এবং চালক সেকেন্দার আলীকে আটক করা হয়েছে।

আদমদীঘি থানার উপ পরিদর্শক আরাফাত রহমান জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ