১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ার কৃতি সন্তান ড. জিললুর রহমান সিলেট রেঞ্জের নতুন ডিআইজি

spot_img

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান ড. মো. জিললুর রহমান সিলেট রেঞ্জের নতুন ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বর্তমান সিলেট রেঞ্জের ডিআইজি মো. মোশফেকুর রহমানকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়েছে। একই সঙ্গে পুলিশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, এসবির ডিআইজি মোহা. ফয়েজুল কবিরকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার করা হয়েছে। এছাড়া মো. শফিকুল ইসলামকে টুরিস্ট পুলিশে এবং মো. আশিক সাঈদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ড. মো. জিললুর রহমান ১৯৭৩ সালে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গত বছরের ৩০ নভেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ