২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বাঁচতে চায় শাজাহানপুরের ট্রাক ড্রাইভার আলামিন: সহায়তার আবেদন

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার দাড়িগাছা গ্রামের বাসিন্দা ও পেশায় ট্রাকচালক আলামিন মোল্লা এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আলামিনের একটি পা দুই জায়গায় ভেঙে যায়। এছাড়া একটি হাতও চুরমার হয়ে গেছে। দুর্ঘটনার পর থেকে তার কান দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিচ্ছেন। তবে এখনো তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

আলামিন মোল্লা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের দাড়িগাছা গ্রামের এই সাধারণ ট্রাকচালকের পরিবারের পক্ষে আইসিইউর ব্যয়বহুল চিকিৎসা ও সম্ভাব্য অস্ত্রোপচারের খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। ইতোমধ্যে চিকিৎসার পেছনে পরিবারের সঞ্চিত অর্থ শেষ হয়ে গেছে বলে জানিয়েছে স্বজনরা।

আলামিনের ছোট ছোট সন্তান ও অসহায় পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সহায়তার আবেদন জানানো হয়েছে। পরিবারের সদস্যরা বলছেন, সবার সহযোগিতা পেলে উন্নত চিকিৎসার মাধ্যমে আলামিন আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর: ০১৩০০-৮২৬৪৫০ (আল আমীনের স্ত্রী)।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ