১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ‘কোবরা গ্রুপ’ প্রধান সুমন গ্রেপ্তার

spot_img

বগুড়ায় চাঁদাবাজি, মাদক, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত ‘কোবরা গ্রুপ’-এর প্রধান সদস্য সুমনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহারের নেতৃত্বে ডিবির একাধিক টিম বগুড়া সদর ও শাজাহানপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সুমন ও তার সহযোগীরা বগুড়া শহরের মালতীনগর, স্টাফ কোয়ার্টার, বটতলা, মালতীনগর দক্ষিণপাড়া, কলোনী ও ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন স্থানে ‘কোবরা গ্রুপ’ নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই ও এলাকায় ত্রাস সৃষ্টি করার অভিযোগ রয়েছে।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রুপটির সদস্যরা সামরিক ধাঁচে নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। কেউ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, কেউ চাঁদাবাজি আদায় এবং কেউ ভয়ভীতি সৃষ্টি করার কাজ করত। পুলিশ আরও জানায়, সুমন অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির। তার কাছে সবসময় ধারালো চাকু থাকত এবং সামান্য বিরোধেও প্রতিপক্ষের ওপর হামলা চালাত। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তারকৃত সুমনের বিরুদ্ধে মাদক, ছিনতাই, হত্যাকাণ্ড ও মারামারিসহ মোট ৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ