১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে বাস-ট্রাক সংঘর্ষে বাসের হেলপার নিহত

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের এক হেলপার নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে উপজেলার বনানী বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বিটুল (৩৭) সোনাতলা উপজেলার ভেলুপাড়া এলাকার বাসিন্দা। তিনি বুলু মিয়ার ছেলে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, বনানী বাজার এলাকায় এ বি ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের হেলপার বিটুল গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করে শেরপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ