৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

spot_img

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে রবিবার (২৪ মে) থেকে। এর আগে শুক্র ও শনিবার (২২ও ২৩ মে) সাপ্তাহিক ছুটি পড়ায় মূলত বৃহস্পতিবার (২১ মে) ছুটির আগে শেষ ক্লাস হয়েছে। ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠানেই শুক্রবার থেকে ছুটি শুরু। তবে জটিলতা সৃষ্টি হয়েছিল দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়ে। রোজায় বন্ধ থাকায় ক্লাসের ঘাটতি পূরণে ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল। সেই হিসাব অনুযায়ী, শনিবার (২৩ মে) প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ে আবার যে মিড ডে মিল পরিবেশন করা হয়, সেই নির্দেশনায় ২২ মে থেকেই বিদ্যালয়ে খাবার দেওয়া বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।

দিনভর অধিদপ্তরে এ নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নিতে না পেরে বিকেলে তা মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেওয়া হয়। পরে মন্ত্রণালয়ের নির্দেশনায় শনিবার খোলা নাকি বন্ধ থাকবে; তা নিয়ে আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনের সই করা আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার গত ১৪ মের প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২১ মে তারিখের স্মারক মোতাবেক ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ২৩ ও ২৪ মে অফিসসমূহ খোলা থাকবে। এ প্রজ্ঞাপনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আদেশ জারির পর বিষয়টি নিয়ে জানতে চাইলে অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘এ নির্দেশনার মাধ্যমে বোঝানো হয়েছে যে, শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। এ দিন যথারীতি ক্লাসসহ অন্যান্য কার্যক্রম চলবে।’

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ