২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাসচাপায় প্রাণ গেল মা-ছেলে

spot_img
  • বাসচাপায় প্রাণ গেল মা-ছেল

    টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন।শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে উপজেলার ঝাওয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল ইসলাম তৈয়ব।

    নিহতরা হচ্ছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মৃত কামরুজ্জামান তোতার স্ত্রী চায়না বেগম (৪৮) ও তার ছেলে শাকিব মিয়া (১৯)।

    এ বিষয় গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল ইসলাম তৈয়ব জানান, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেলযোগে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।

    এতে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হন। এসময় বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে যায় বলে জানান ওসি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ