৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

তপুর জোড়া গোলে ইউরোপ কাঁপাল বাংলাদেশ, ইতিহাসের নতুন অধ্যায়

spot_img

স্পোর্টস ডেস্ক

ইউরোপের মাটিতে ইউরোপের কোনো দেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়ল বাংলাদেশ। অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণের জোড়া গোলে ফিফা প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার ইতালির স্তাদিও অলিম্পিকো সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় বাংলাদেশ। ম্যাচের ১৯তম মিনিটে মোরছালিনের দারুণ ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন তপু বর্মণ।

তবে ৩১তম মিনিটে নিকোলাস জাকোপেত্তির গোলে সমতায় ফেরে সান মারিনো। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

বিরতির পর একাধিক পরিবর্তন এনে দলকে আরও আক্রমণাত্মক করে তোলেন বাংলাদেশের নতুন প্রধান কোচ জার্মান থমাস ডুলি। নিজের অভিষেক ম্যাচেই দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হওয়ার মতো কারণ পেলেন তিনি।

ম্যাচের শেষদিকে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। ৮৬তম মিনিটে হামজা চৌধুরীর নেওয়া ফ্রি-কিক থেকে তৈরি হওয়া আক্রমণে দুর্দান্ত এক হেডে নিজের দ্বিতীয় গোল করেন তপু বর্মণ। তার এই গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের ঐতিহাসিক ২-১ ব্যবধানের জয়।

গোলের পর জার্সি খুলে উল্লাসে মাতেন তপু। গ্যালারিতে থাকা প্রবাসী বাংলাদেশিরাও যোগ দেন বিজয় উৎসবে।

এই জয় শুধু একটি প্রীতি ম্যাচের জয় নয়, ইউরোপের মাটিতে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয় হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে। আর সেই ইতিহাসের নায়ক হয়ে থাকলেন তপু বর্মণ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ