১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বনানীতে সিএনজির সংঘর্ষে আহত সাংবাদিক আরিফুল চোখে অস্ত্রোপচারের পরামর্শ

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী স্ট্যান্ড এলাকায় সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে আহত হয়েছেন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে বনানী স্ট্যান্ড এলাকায় একটি সিএনজিতে অবস্থান করছিলেন সাংবাদিক আরিফুল ইসলাম। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় তিনি আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার চোখে আঘাতের বিষয়টি নিশ্চিত করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় তার চোখে গুরুতর আঘাত লেগেছে। পরিস্থিতি বিবেচনায় আগামীকাল তার চোখে অস্ত্রোপচার (অপারেশন) করা হতে পারে বলে পরামর্শ দেওয়া হয়েছে।
বর্তমানে তিনি চিকিৎসা গ্রহণের পর নিজ বাসায় অবস্থান করছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এদিকে সাংবাদিক আরিফুল ইসলামের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী, বন্ধু-বান্ধব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ