৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে খাস জমির মাটিকাটায় দেড় লাখ টাকা জরিমানা

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের কুন্দদেশমা গ্রামে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ইমন বাবু নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ইমন বাবুকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় ভবিষ্যতে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনসহ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার ( জান্নাতুল ফেরদৌস উর্মি ভূমি)জানিয়েছে, সরকারি জমি রক্ষা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ