৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি বেলাল, সা: সম্পাদক রেজা

spot_img

প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বগুড়া জেলা জাতীয়তাবাদী যুবদল শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে।
মঙ্গলবার (১৬ জুন) জেলা যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. আবু হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাজাহানপুর উপজেলা যুবদলের সভাপতি হিসেবে মো. বেলাল হোসেন বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে রেজাউল করিম রেজাকে মনোনীত করে আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান যুবদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ