২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

মীর শাহের-কাণ্ডে বিব্রত সরকার ও বিএনপি

spot_img

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ‘নামকরণ’ ঘিরে বিতর্কে অস্বস্তিতে পড়েছে সরকার ও ক্ষমতাসীন বিএনপি। দল ও সরকারের একাধিক দায়িত্বশীল মনে করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে ইতিবাচক জনমত ও ভাবমর্যাদা তৈরি হয়েছে, তা মীর শাহের সাম্প্রতিক কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা বলেছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিষয়টি শুধু বিরোধীদের সমালোচনার সুযোগ তৈরি করেনি, বরং দলীয় নেতাকর্মী, সংসদ সদস্য এবং সরকারের ভেতরেও অস্বস্তি বাড়িয়েছে। তবে প্রতিমন্ত্রীর বিষয়ে প্রকাশ্যে এসব নেতা কথা বলতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক সংসদ সদস্য বলেন, আমাদের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইমেজ অত্যন্ত ইতিবাচক। প্রতিমন্ত্রী শাহে আলমের কর্মকাণ্ড সেই ইতিবাচক ভাবমূর্তির ওপর যেন কালি লেপে দিয়েছে। এক কথায়, তাঁর কর্মকাণ্ডে আমরা বিব্রত।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য ও বর্তমানের সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেন, সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের জন্য নির্ধারিত অনেক সুযোগ-সুবিধা সীমিত করে একটি ইতিবাচক ও মিতব্যয়ী ভাবমূর্তি গড়ে তুলেছেন। তিনি দুপুরের খাবার ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে সারছেন। অফিসে এসি ২৫ ডিগ্রির ওপরে রাখছেন। তাঁকে অনুসরণ না করে আমরা নিজ স্বার্থে সরকার ও দলকে ক্ষতিগ্রস্ত করছি।

তিনি আরও বলেন, দুয়েকজন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর বিতর্কিত কর্মকাণ্ড খুবই দুঃখজনক। সরকারের শুরুতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের কিছু বক্তব্য নিয়ে সরকার বিব্রত হয়েছিল। পরে আরও কয়েক মন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হয়। তবে মীর শাহে আলমের কর্মকাণ্ড সবচেয়ে সমালোচনার জন্ম দিয়েছে এবং সরকারকে বেকায়দায় ফেলেছে।

দলীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক ইউনিয়নের নামকরণ বিতর্কের আগেও প্রতিমন্ত্রী শাহে আলমের কার্যক্রম নিয়ে সরকারের ভেতরে অসন্তোষ ছিল। বিশেষ করে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরামর্শকে তিনি গুরুত্ব দেন না বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, অনেক দিন ধরে স্থায়ী কমিটির বৈঠক হচ্ছে না। ফলে শাহে আলমের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে দলীয় ফোরামে আলোচনার সুযোগ হয়নি। ফলে এই বিষয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান জানানো হয়নি। ব্যক্তিগত মতামত জানিয়ে এই নেতা বলেন, আমি মনে করি, মীর শাহে আলমের কর্মকাণ্ড দল ও সরকারকে বিব্রত করছে। প্রধানমন্ত্রীর উচিত তাঁকে এখনই সতর্ক করা।

ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, অনেক দিন ধরে স্থায়ী কমিটির বৈঠক হচ্ছে না। ফলে শাহে আলমের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে দলীয় ফোরামে আলোচনার সুযোগ হয়নি। ফলে এই বিষয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান জানানো হয়নি। ব্যক্তিগত মতামত জানিয়ে এই নেতা বলেন, আমি মনে করি, মীর শাহে আলমের কর্মকাণ্ড দল ও সরকারকে বিব্রত করছে। প্রধানমন্ত্রীর উচিত তাঁকে এখনই সতর্ক করা।

অবশ্য, বগুড়ার মোকামতলা উপজেলায় সদ্য গঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানকে ফোন করে শুক্রবার এই নির্দেশ দেন তিনি।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয়দের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে। এজন্য পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর প্রচলিত বিধি অনুসরণ করে তা গেজেট প্রকাশ করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ