২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বগুড়ায় পুরুষদের ছাড়িয়ে গেল নারী, ব্যবধান ২৮ হাজারের বেশি

spot_img

বগুড়া জেলার জনসংখ্যার চিত্রে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি বলে উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনার তথ্যে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, বগুড়া জেলার মোট জনসংখ্যা ৩৭ লাখ ৩৪ হাজার ৩০০ জন। এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৫২ হাজার ১৯৩ জন এবং নারী ১৮ লাখ ৮০ হাজার ৪৮০ জন। সে হিসাবে জেলায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা ২৮ হাজার ২৮৭ জন বেশি।
জনশুমারির তথ্য বলছে, জেলার মোট জনসংখ্যার মধ্যে পুরুষের হার ৪৯ দশমিক ৬০ শতাংশ এবং নারীর হার ৫০ দশমিক ৪০ শতাংশ। এছাড়া তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর সদস্য রয়েছেন ৪৩৩ জন।
বিশ্লেষকদের মতে, নারী-পুরুষের সংখ্যাগত এই পার্থক্য জেলার জনমিতিক বৈশিষ্ট্যের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। জনসংখ্যার গঠন, সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং স্থানীয় পর্যায়ের পরিকল্পনা প্রণয়নে এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিবিএসের জনশুমারির তথ্য অনুযায়ী, বগুড়ার জনসংখ্যা কাঠামোতে নারীর সামান্য আধিক্য জেলার সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ