২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স নেওয়ার পরিকল্পনা সরকারের

spot_img

বিয়ের অনুষ্ঠানে একশো জনের অতিথির বেশি হলে ট্যাক্স বসালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ১০ শতাংশ কমে আসবে বলে মন্তব্য করেছেন লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মো. শাহাদাত হোসেন বলেন, ‘বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, বিয়ে-শাদীতে আমরা দেখেছি, বৃত্ত ভৈরবের অশ্লীল প্রদর্শনীতে কি পরিমাণ অপচয় হয়। এটা একেবারে কল্পনার বাইরে। গায়ে হলুদের ক্যারোগ্রাফি দিয়ে নিত্য করার জন্য এক মাস পর্যন্ত ট্রেনিং নেওয়া হয়। এইসব অনুষ্ঠানে ব্যাপকভাবে অর্থ ব্যয় করা হয়। বিয়ের অনুষ্ঠানে নাচ-গানে হাজার হাজার মানুষ এসে সেখানে অংশগ্রহণ করে। যা খায় তার অর্ধেকের বেশি অপচয় হয়। এই অপচয়টাকে বন্ধ করতে হবে’।

তিনি আরও বলেন, ‘এর আগে একটা অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল যে, ১০০ জনের বেশি অতিথি হলেই সেখানে একটা ট্যাক্স ধরা হতো। আমরা প্রস্তাব করছি, ১০০ জনের অতিথির বাইরে প্রতি অতিথির জন্য এক হাজার টাকা করে ট্যাক্স নির্ধারণ করতে হবে। বিশ্বাস করুন বন্ধুরা, যদি বিয়ে-শাদীতে বৃত্ত ভৈরবের এই ধরনের অশ্লীল প্রদর্শনীটা বন্ধ করা হয়, অপচয়টা বন্ধ করা হয় তাহলে একদিনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ১০ শতাংশ কমে আসবে’।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ