২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় জঙ্গলে ডিবির অভিযান, রিভলবার ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

spot_img

বগুড়ায় অভিযান চালিয়ে একটি রিভলবার, দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ অর্থ ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শহরের বাঘোপাড়া নদীর পাড়সংলগ্ন একটি জঙ্গলে শনিবার রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রকি ও রাকিব। তাদের সঙ্গে গ্রেপ্তার হওয়া আরেকজন কিশোর হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, গ্রেপ্তার রকি একটি সন্ত্রাসী চক্রের প্রধান এবং রাকিব ওই চক্রের দ্বিতীয় নেতৃত্বে ছিলেন। তাদের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

ওসি ইকবাল বাহার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বাঘোপাড়া নদীর পাড়সংলগ্ন জঙ্গলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি রিভলবার, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, ইয়াবা, নগদ অর্থ ও কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “শহরের বাইরে নির্জন ওই জঙ্গলে তাবু টাঙিয়ে আস্তানা গড়ে তুলেছিল চক্রটি। পাঁচ থেকে ছয় সদস্যের এই চক্র সেখানে মাদক কারবার পরিচালনার পাশাপাশি নিরীহ মানুষকে অপহরণ করে এনে মুক্তিপণ আদায়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালাত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।”

ডিবির এই কর্মকর্তা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ