
বগুড়ার শাজাহানপুরে NHW-সোনাহাটা জিসিএম সড়কের দুবলাগাড়ী হাট এলাকায় করতোয়া নদীর ওপর ৪৫ মিটার দীর্ঘ আরসিসি আর্চ ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১০ আগস্ট) উপজেলার দুবলাগাড়ী হাট সড়কের করতোয়া নদীর ওপর ২৭২ মিটার চেইনেজে নির্মাণাধীন এ ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল, উপজেলা এলজিইডির কর্মকর্তা রাশেদ ইমরান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন,আবু সাহীন সানী সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ব্রিজটি নির্মাণ হলে দুবলাগাড়ী হাটসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে বলে স্থানীয়রা আশা করছেন।




