২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ৪৫ পিস ইয়াবাসহ পল্লী চিকিৎসক মারুফ গ্রেপ্তার

spot_img

বগুড়া  শাজাহানপুরে ৪৫ পিস ইয়াবাসহ মো. মারুফ হাসান ওরফে বাবু (৩৫) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মারুফ এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি জামায়াতে ইসলামীর কর্মী।

বুধবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাঝিড়া কালিবাড়ী রোডের বিলাসী মেডিসিন স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মারুফ হাসান উপজেলার চুপিনগর উত্তরপাড়া এলাকার মো. আব্দুল জলিলের ছেলে।

ডিবি পুলিশ জানায়, বুধবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মাঝিড়া কালিবাড়ী রোডের একটি ওষুধের দোকানের সামনে এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৪ দশমিক ৫ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
ডিবির দাবি, জিজ্ঞাসাবাদে মারুফ হাসান দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বগুড়ার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। বুধবারও বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।

ডিবির এসআই আব্দুল কুদ্দুস জানান, এ ঘটনায় মারুফ হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাজাহানপুর থানায় মামলা করা হয়েছে।

এদিকে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারের সময় পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে পড়ে গিয়ে মারুফ হাসান আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ