১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে নয়মাইল টু মাঝিড়া মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বগুড়া – ঢাকা মহাসড়ক উন্নয়নে অধিগ্রহন করা জমির স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে দক্ষিন এশিয়া উপ আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা প্রকল্প (সাসেক-২)।

বুধবার(৯সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার নয়মাইল এলাকা থেকে অভিযান শুরু করা হয়। বিকেলে ৩টা পর্যন্ত মাঝিড়া এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে দেখা যায়। তবে আড়িয়াবাজার, বিব্লক সহ বেশ কিছু এলাকায় অভিযান চালাতে দেখা যায়নি।

এর আগে সাসেক থেকে নিজ নিজ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দিয়ে মাইকিং করে সময় বেঁধে দেয়া হলেও স্থাপনা কেউ অপসারণ করেনি।

অভিযানে নয়মাইল এলাকায় বাধার শিকার হয় সাসেক। সেখানে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সাসেক এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ও স্থানীয়রা।

এসময় নয়মাইল এলাকায় পুরোপুরি অভিযান সফল না করেই মাঝিড়া আসে সাসেক।

জানতে চাইলে উচ্ছেদ অভিযান এর দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহম্মেদ  বলেন, অভিযানে কিছুটা বাঁধা এসেছে। অগ্রাধিকার ভিত্তিতে উচ্ছেদ করা হচ্ছে। এ কারনে কিছু জায়গায় হাত দেয়া হয়নি। অভিযান কয়েকদিন চলবে। এরমধ্যে সব উচ্ছেদ করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ