১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সৌদিতে হামলায় নিহত শাজাহানপুরের শাহেদ, লাশের অপেক্ষায় স্বজনদের বুকভরা কান্না

spot_img

সৌদি আরবে বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের একজনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের মাদলা গ্রামে। গতকাল শনিবার এ হামলার ঘটনা ঘটে।

নিহত শাহেদ আহম্মেদ (৩২) ওই গ্রামের মো. রফিকুল ইসলাম মিঠু ও মোছা. শাহেরা বেগম দম্পতির ছেলে। শাহেদের নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার শাহেদের লাশের অপেক্ষায় রয়েছে।

নিহত শাহেদের চাচাতো ভাই মাসুম রানা  জানান, শাহেদের বাবা অনেক বছর ধরেই সৌদিপ্রবাসী। দুই বছর আগে শাহেদকে নিজের কাছে নিয়ে যান। এক মাস আগে দেশে ছুটিতে এসেছিলেন এবং গত শুক্রবার (৯ অক্টোবর) শাহেদ আবারও সৌদিতে চলে যান। শাহেদের মা ওমরাহ পালনের জন্য সৌদিতে অবস্থান করছেন। দাম্পত্যজীবনে শাহেদের স্ত্রী এবং কাউছার (১১) ও আব্দুল্লাহ (৬) নামের দুটি ছেলে রয়েছে। শাহেদ আহম্মেদের লাশ কবে দেশে আসবে, সেই অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা।

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান বলেন, ‘শাহেদকে দেশে আনার বিষয়ে সরকার কাজ শুরু করেছে। আমি নিজে উদ্যোগী হয়েও খোঁজখবর রাখছি। সরকারি খরচেই লাশ দেশে আসবে। আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা লাগলে তা করার জন্য প্রস্তুত আছি।’

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ