
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবদলের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প, রক্তদান কর্মসূচি ও অসহায়-দুঃস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকালে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার,সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি,সাবেক যুগ্ম আহ্বায়ক বাদশা সরকার, আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী সাকিদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এনামুল হক এনাম,বিএনপি নেতা আতাহার আলী কাইয়ুম, যুবদল নেতা সোহেল মেম্বার, রহমত আলী,আব্দুর রউফ,মশিউর রহমান বাবু,মনিরুজ্জামান মানিক,আলমগীর,বাসেদ,মঞ্জু, আবুল কাশেম সহ উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীরা।




