২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন লাগেনি, ‌‘অপপ্রচার’ বললেন এমপি

spot_img

 

তাদের ভাষ্য, কার্যালয় থেকে কিছুটা দূরে খড় ও ময়লায় দেওয়া আগুনের ভিডিও ধারণ করে তা দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে প্রচার করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনগত রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক ওই স্থানে আগুন দিচ্ছেন। এসময় সেখানে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন পুড়ে যায়।

খবর পেয়ে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা পুলিশ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পরিদর্শনকালে দলীয় কার্যালয়ের ভেতরে আগুন লাগা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, ‌খবর পেয়ে সকালে ঘটনাস্থলে গিয়ে দেখি, দলীয় কার্যালয় থেকে কিছু দূরে একটি ময়লার ড্রেনের ওপর খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। দূর থেকে সেই ভিডিও ধারণ করে ফেসবুকে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো প্রচার মিথ্যা ও ভিত্তিহীন। কার্যালয় থেকে কিছুটা দূরে রাস্তার পাশে থাকা খড় ও ময়লায় দেওয়া আগুনকে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ হিসেবে তুলে ধরা হচ্ছে। এ ধরনের বিভ্রান্তি ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ