
প্রাণিসম্পদ খাতের বিকাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোরশেদ মিল্টন বলেন, দেশের গ্রামীণ ও কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ প্রাণিসম্পদ খাত। মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আবু সাহীন সানী, যুগ্ম সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, যুববিষয়ক সম্পাদক আতাউর আলী কাইয়ূম, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।




