৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শবে বরাতে বায়তুল মোকাররমে মুসল্লির ঢল!

spot_img

এসবি ডেস্ক : আজ পবিত্র শবে বরাত। মহিমান্বিত এই রাতে মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও শবে বরাতের নামাজ পড়তে বায়তুল মোকাররমে উপস্থিত হয়েছেন হাজারো মুসল্লি।

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ ও আশেপাশের এলাকায় রোববার (২৫ ফেব্রুয়ারি) বাদ এশা এ চিত্র দেখা গেছে।

শুধু বায়তুল মোকাররমই নয়, রাজধানীর সব মসজিদেই দেখা গেছে উপচেপড়া ভিড়। নানা বয়সী ধর্মপ্রাণ মুসল্লিরা আসছেন জামাতে নামাজ আদায় করতে। আগত মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাপ ও অন্যায়ের ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতের কল্যাণ কামনা করতেই মসজিদে এসেছেন তারা।

বায়তুল মোকাররমে নামাজ পড়তে আসা মো. সাদ সুলতান নামে একজন বলেন, আজকের দিনটা খুবই সুন্দর একটা দিন। দুই বন্ধু মিলে এসেছি শবে বরাতের নামাজ আদায় করতে। অনেকদিনের স্বপ্ন ছিল শবে বরাতের নামাজ এই মসজিদে এসে পড়বো।

তিনি বলেন, অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা আমার কাছে একটু আলাদা মনে হয়। নিজের মধ্যে কেমন যেন একটা পবিত্রতা অনুভব হয়। এজন্য সন্ধ্যার পর পরই প্রস্তুতি নিয়ে মসজিদে চলে এসেছি।

নারায়ণগঞ্জ থেকে নামাজ পড়তে এসেছেন মাওলানা আলী হোসেন। তিনি বলেন, শবে বরাতের রাত হলো গুনাহ মাফের একটি রাত। এই রাতের অনেক ফজিলত, কারণ হলো এই রাতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, বান্দার কথা শুনেন এবং প্রার্থনা কবুল করেন। শবে বরাত এলেই আমরা রোজার প্রস্তুতি শুরু করে দেই। তাড়াতাড়ি ইবাদত পুরো রমজান মাসে ইবাদতের একটা প্রস্তুতি।

এদিকে শবে বরাত উপলক্ষ্যে বায়তুল মোকাররমের আশপাশে বসেছে আতর, টুপি, মেসওয়াক, তসবিহ, মাস্ক, আগরবাতি, মোমবাতি, জায়নামাজ, পাঞ্জাবি, পাজামা, নামাজ শিক্ষা ও দোয়া-দরুদের বই, মুখরোচক নানা খাবার, শরবত, চায়ের স্টলসহ বিভিন্ন পণ্যের দোকান। বেশ কিছু দোকানে বর্ণিল বাতি দিয়ে সাজানো দেখা গেছে। কিছু মসজিদে বাড়তি মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদের ছাদ, বারান্দা ও সড়কের একপাশে জায়গা করে দেওয়া হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ