২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

৪৪তম বিসিএসের ৯ হাজার খাতা তৃতীয় পরীক্ষকের টেবিলে

spot_img

৪৪তম বিসিএসের ৯ হাজার খাতা তৃতীয় পরীক্ষকের টেবিল

৪৪তম বিসিএসের প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের খাতা দেখা শেষ। এখন ৯ হাজারের কিছু বেশি খাতা দেখা শুরু করেছেন তৃতীয় পরীক্ষক। গত সপ্তাহ থেকে সরকারি কর্ম কমিশন (পিএসসি) তৃতীয় পরীক্ষককে খাতা দেওয়া শুরু করেছে। এ খাতা দেখার সময়ও বেঁধে দিয়েছে পিএসসি। পিএসসির একাধিক সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক শাখার এক কর্মকর্তা বলেন, গত সপ্তাহ থেকে ৪৪তম বিসিএসের খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয়েছে। তাঁদের এসব খাতা দেখতে ১০ থেকে ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। যাঁদের খাতা কিছুটা কম, তাঁদের ১০ দিন আর যাঁরা বেশি খাতা পেয়েছেন, তাঁদের ১৫ দিনের মধ্যে খাতা দেখা শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ