২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রেস্টুরেন্টে খেতে এসে দুই সন্তানসহ প্রাণ গেলো মায়ের

spot_img

এসবি নিউজ ডেস্ক : রাজধানীর বেইলি রোডে কাচ্চি খেতে এসে আগুনে পুড়ে দুই সন্তানসহ প্রাণ গেছে মায়ের। নিহতের স্বজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ।

বেইলি রোডে লাগা আগুনে পুড়ে মারা গেছেন পপি রায় (৩৫), তার মেয়ে আদিতা রায় (১২) এবং ছেলে সান রায় (৮)।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ তাদের স্বজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে।

নিহতের স্বজনরা জানান, দুই সন্তানকে নিয়ে রেস্টুরেন্টটিতে কাচ্চি খেতে গিয়েছিলেন পপি রায়। ভবনে লাগা আগুনে পুড়ে পপিসহ তার দুই সন্তান মারা গেছে। এখন তারা মরদেহের জন্য অপেক্ষা করছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে মূর্ছা যাচ্ছেন আর আহাজারি করছিলেন নিহত পপি রায়ের মা বাসনা রানি।

নিহত পপি পরিবারসহ রাজধানীর শান্তিবাগ এলাকায় বসবাস করতেন বলে জানান তার স্বজনরা।

রাজধানীর বেইলি রোডের ওই বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুনে পুড়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। জানা যায় বেশ কয়েকটি রেস্টুরেন্ট ছিল ভবনটিতে।
সূত্র : আরটিভি অনলাইন

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ