২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

spot_img

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃশরিফুল ইসলাম

নাটোর জেলা প্রতিনিধিঃ

“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”এই প্রতিপাদ্যে নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস -২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ এলাকায় শোভাযাত্রা শেষে ‘বড়াল’ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও) মোহাইমেনা শারমীন’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক আবুল হোসেন ও সেকেন্দার রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদীজা বেগম শাপলা, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ,উপজেলা তথ্যসেবা কর্মকর্তা এ্যামিজা আক্তার, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু ,বাগাতিপাড়া মডেল থানা প্রতিনিধি (এস.আই.) আফজাল হোসেন,‘ক্যাব’ উপজেলা শাখার সদস্য নারী নেত্রী লাভলী ইয়াসমিন প্রমুখ।আলোচনা শেষে কেক কাটা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ