৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ইউনিয়ন প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

spot_img

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ইউনিয়ন প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

 

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ইউনিয়ন প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকালে উপজেলার বড়খাতা ডিগ্রী কলেজ হলরুমে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বড়খাতা, সানিয়াজান ও ফকিরপাড়া ইউনিয়ন প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকীর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি নুর নবী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়খাতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নূর-ই-ইলাহী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা নির্বাহী সভাপতি ইউনুস আলী, সহ-সভাপতি সালেকুর রহমান রন্টু, সহ-সভাপতি শামীম কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।

এসময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বড়খাতা ইউনিয়নের সভাপতি হিসেবে জসিমন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা খাতুন, সাধারণ সম্পাদক হিসেবে সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক অমল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক হিসেবে সহঃ শিক্ষক শহিদুল ইসলাম, সানিয়াজান ইউনিয়নের সভাপতি হিসেবে আরাজি শেখ সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক হোমায়রা খাতুন, সাধারণ সম্পাদক হিসেবে সানিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে নিজ শেখ সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক মোহসিনা আক্তার, ফকিরপাড়া ইউনিয়নের সভাপতি হিসেবে বুড়া সারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে রমনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক শাহীনা আক্তার, সাংগঠনিক সম্পাদক হিসেবে আনোয়ার হোসেনকেকে নির্বাচিত করা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ