৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চকবাজারে কেমিক্যাল গোডাউনে আ’গু’ন

spot_img

রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগ এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (২২ মার্চ)  দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত ৩টা ৩৫ মিনিটে চকবাজারের ইসলামবাগে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ৫ মিনিটের মধ্যে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। আগুনের মাত্রা বেশি হওয়ায় এরপর একে একে ৮টি ইউনিট পাঠানো হয়।

তিনি বলেন, আশপাশে পানির উৎস না থাকায় এবং রাসায়নিকের কারণে প্রচণ্ড ধোঁয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

এছাড়া আশপাশে বিকল্প পানির উৎস না থাকায় পানির সংকট রয়েছে।

খালিদ বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর জানা যায়নি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ