৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

১২০ টাকায় পুলিশে চাকরি,ফুলের শুভেচ্ছা জানালেন এইআই সমর চন্দ্র আচার্য

spot_img

তৌফিক এলাহী

বগুড়া শাজাহানপুরে শৈলধুকরী গ্রামের মোঃতারেক রহমান নামের এক ছেলের ১২০ টাকায় পুলিশের কনস্টেবল পদে চাকুরী পায়।চাকুরী পাওয়ার খবর পেয়ে শাজাহানপুর থানার পক্ষ থেকে মোঃতারেক রহমানকে বাড়িতে গিয়ে ফুলদিয়ে শুভেচ্ছা ও মিষ্টি মুখ করান শাজাহানপুর থানার এসআই সমর চন্দ্র আচার্য।

পরিবারের সাথে কুশল বিনিময়ে এইআই সমর চন্দ্র আচার্য জানতে পারেন,তারেকের পরিবার অস্বচ্ছল ভাবে জীবন যাপন করেন।তার সরকারি চাকুরীর অনেক প্রয়োজন ছিল।১২০ টাকায় অকল্পনীয় এই চাকরিটা পেয়ে সে এবং তার পিতা মাতা সহ পরিবারের সকল সদস্য অনেক খুশী।

এইআই সমর চন্দ্র আচার্য বলেন,তারেকের ১২০ টাকায় চাকুরী হয়েছে।আমরা খবর পেলে অফিসার ইনচার্জ মো.শহিদুল ইসলাম স্যারের নির্দেশে তার বাড়িতে এসে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি মুখ করাই।এসআই সমর চন্দ্র আচার্য আরো বলেন,আগামী দিনে তোমাদের কাজের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে।নিজের সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্ব দিয়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করবে।

চাকুরী পেয়ে তারেক জানান,১২০ টাকায় পুলিশের চাকুরী পেয়ে আমি এবং আমার পরিবার অনেক খুশি।৷ জীবনের স্বপ্ন পূরণ হলো মাত্র ১২০ টাকায়।আমি বিশ্বাসও করতে পারিনি মাত্র ১২০ টাকায় পুলিশের চাকরি পাব। আজ আমি আনন্দে আত্মহারা- আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারব। আমি প্রধানমন্ত্রী এবং জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই ১২০ টাকায় আমি চাকরি পেয়েছি। কাউকে কোনো ঘুস দিতে হয়নি।

তদন্তকারী অফিসার তারেকের বিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের জিজ্ঞাসা করে ভালো জেনেছে।এলাকাবাসী তার পরবর্তী উজ্জ্বল ভবিষ্যত কামনা করেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ