১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শেরপুরে বস্তাভর্তি অস্ত্র উদ্ধার

spot_img

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে বস্তাভর্তি ধারলো অস্ত্র উদ্ধার হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় শহরের উত্তর সাহাপাড়া এলাকায় করতোয়া নদী থেকে এসব উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, এলাকায় চার থেকে পাঁচজন কিশোর উত্তর সাহাপাড়া মহল্লার কালীতলার পূর্ব পাশে করতোয়া নদীতে মাছ ধরতে নামে। এ সময় তারা একটি প্লাস্টিকের বস্তা পায়। বস্তাটি নদীর পাড়ে তুলে খুললে ভেতরে ধারালো অস্ত্রগুলো পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে বস্তাবন্দি অস্ত্রগুলো পুলিশি হেফাজতে রাখে।

জানা যায়, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দু’টি চায়নিজ কুড়াল, দু’টি বার্মিজ চাকু, চারটি মাঝারি ধারালো ছোরা, একটি চাপাতিসহ দেশীয় ছোট-বড় ২৬টি চাকু। মোট ৩৫টি অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর থানার এসআই শাহা আলম।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন, অপরাধী চক্রের সদস্যরা এসব ধারালো অস্ত্র নদীতে লুকিয়ে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের সনাক্ত করতে পুলিশ কাজ করছে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ