২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় প্রাইভেট কার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

spot_img

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রাইভেটকার- সিএনজির মুখোমুখি  সংঘর্ষে জাহানারা বেগম (৫০) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

রবিবার (১৪ এপ্রিল ) বেলা ১১টার দিকে উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে রহবল দ্বো-সীমানা এলাকায় এদুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম (৫০) গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম কচুয়া অনন্তপুরের আলিম উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-রংপুর মহাসড়কের রহবল দ্বো-সীমানা নামক স্থানে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের চেক পোস্ট পরিচালনা করা হয়। এসময় গোবিন্দগঞ্জ থেকে আসা একটি সিএনজিকে থামানোর জন্য পুলিশ সিগনাল দেয়। সিএনজি না থামিয়ে দ্রুত মোড় ঘুড়িয়ে পিছনে যাওয়ার সময় পিছন থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী জাহানারা বেগম মারা যান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শিবগঞ্জ উপজেলার রহবল দ্বো-সীমানা এলাকায় চেক পোস্ট পরিচালনা করা হয়েছিলো। কিন্তু সিএনজিকে কোনো প্রকার ধাওয়া করা হয়নি। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও সিএনজি পুলিশ হেফাজতে আছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ