৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধে মাইকিং

spot_img

 

তাপপ্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় বিদ্যুতের চাহিদা পূরণের লক্ষ্যে নারায়ণগঞ্জে রাত ৮টা থেকে সকল মার্কেট ও দোকান-পাট বন্ধের নির্দেশনা দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ডিপিডিসির মাতুয়াইল, ডেমরা, শ্যামপুর ও সিদ্ধিরগঞ্জ ডিভিশনের এনওসিএস তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শের আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সারাদেশে তীব্র তাপপ্রবাহ চলছে, এ ছাড়াও গরমের দিনে বিদ্যুৎ সংকট বেশি হয়। সংকট মোকাবিলা করতে ও লোডশিডিং কমাতে রাত ৮টার পর থেকে সকল মার্কেট ও দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এটি বস্তবায়নে আমরা বিভিন্ন জায়গায় প্রতিদিন মাইকিং করছি। এ নির্দেশনা না মানবে তাদেরকে চিঠি দিয়ে সতর্ক করা হবে, এরপরও নির্দেশনা না মানলে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নও করা হতে পারে।

রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধের এই নির্দেশনা বছরজুড়েই থাকবে জানিয়ে তিনি বলেন, অটোরিকশা স্ট্যান্ডসহ যে যে স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে, আমরা প্রতিনিয়ত অভিযানের মাধ্যমে তাদের জরিমানা করছি। সংযোগ বিচ্ছিন্ন করছি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ