২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সফর, ১৪৪৮ হিজরি

নির্মাণাধীন স্টোডিয়ামের গর্তের ডুবে যাওয়া কিশোর এক ঘন্টাপর জীবিত উদ্ধার

spot_img

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন মিনি স্টোডিয়ামের পাইলিং এর কাদাপানি চোরাবালিতে ডুবে যাওয়া কিশোর অপূৃর্ব বিশ্বাসকে (১৬) এক ঘন্টা পর জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৩টার দিকে গোবিন্দগঞ্জ পৌর সভার ১নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

এরআগে, দুপুর ২টার দিকে খেলতে গিয়ে হঠাৎ করে চোরাবালিতে ডুবে যায় কিশোর অপূর্ব বিশ্বাস। অপূর্ব বিশ্বাস পৌর এলাকার বোয়ালিয়া গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আতিকুল ইসলাম জানান, কিশোর অপূর্ব বিশ্বাস নির্মাণাধীন স্টোডিয়ামের পাইলিংয়ের গর্তে থাকা কাদাপানি ভরা চোরাবালিতে ডুবে যায়। খবর পেয়ে লিডার নাসিরুল ইসালাম ও ফায়ার ফাইটার আসাদুজ্জামান সৌরভসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এসময় গর্তের ভিতরের কাদামাটি কোদাল দিয়ে সড়িয়ে অপূর্ব বিশ্বাসকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ