২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

এবার কোকাকোলা সরিয়ে রাখলেন সিকান্দার রাজা

spot_img

আর একদিন পরই চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজটি সামনে রেখে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে হাজির হয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। সিরিজটি নিয়ে কথা বলার আগে টেবিল থেকে কোমল পানীয় কোকাকোলার বোতল সরিয়ে দেন রাজা।
গাজায় ইসরাইলের আগ্রাসনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনের হিড়িক চলছে। এসব পণ্যের মধ্যে অন্যতম কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা। মুসলিম অনেক দেশের মতো বাংলাদেশেও কোকাকোলা বয়কট করছে অনেকে। ধারণা করা হচ্ছে, বর্জনের অংশ হিসেবেই হয়তো কোকের বোতল সরিয়ে দিতে পারেন রাজা। অবশ্য এ নিয়ে কিছু বলেননি তিনি।

এর আগে, কোকাকোলা বর্জন করে বিশ্বব্যাপী আলোচনার ঝড় তুলেছিলেন পর্তুগালের ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ধস নামিয়ে দিয়েছিলেন ওই পণ্যের শেয়ারে। অবশ্য পর্তুগিজ তারকা এমন কাণ্ড ঘটিয়েছিলেন কোমল পানীয়তে স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে।

এদিকে, জন্ম ও বেড়ে উঠা পাকিস্তানে হলেও সে দেশের হয়ে ক্রিকেট খেলার সুযোগ পাননি সিকান্দার রাজা। পরবর্তীতে পাড়ি জমান জিম্বাবুয়েতে, এরপর খেলে চলেছেন দেশটির হয়ে। বর্তমানে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্বও পালন করছেন রাজা।

প্রথম ম্যাচের আগের দিন আজ সাগরিকায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন রাজা, ‘আমি বাংলাদেশে প্রায়ই আসি। জানি না ভবিষ্যতে কী হবে। যদি শেষবারের মতোও এসে থাকি, আমি চাই আমার স্ত্রী, মেয়ে, ছেলে তারা বাংলাদেশের ভালোবাসা, আতিথেয়তার অভিজ্ঞতা পাক।’

রাজা আরও বলেন, ‘জানি না আবারও বাংলাদেশে আসব কি না। যদি অবসরও নিয়ে ফেলি, আমি চাইব আমার পরিবারের সদস্যরা বাংলাদেশের মানুষের ভালোবাসা, আতিথেয়তার অভিজ্ঞতা অর্জন করুক। বাংলাদেশ আমাকে অনেক ভালোবাসে।’

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ