৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ধামইরহাটে সীমান্ত এলাকায় গাঁজার বাগানের সন্ধান, ধ্বংস করলো বিজিবি

spot_img

ধামইরহাটে সীমান্ত এলাকায় গাঁজার বাগানের সন্ধান, ধ্বংস করলো বিজিবি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে সীমান্ত এলাকায় গাঁজার বাগানের সন্ধান পেয়েছে বিজিবি। সন্ধানের পর জনপ্রতিনিধি ও মিডিয়াকর্মীদের নিয়ে উপজেলার আলমপুর ইউনিয়নের মাহিসন্তোষ গ্রামের বাদামপাড়া এলাকায় এই গাঁজার বাগানটি ধ্বংস করা হয়েছে পত্নীতলার ১৪ বর্ডার গার্ড (বিজিবি)।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মো. হামিদ উদ্দিন, বিজিবিএম, পিএসপি জানান, গত মঙ্গলবার পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ বস্তাবর বিওপির অধীন ধামইরহাট উপজেলাধীন সীমান্তবর্তী মাহিসন্তোস গ্রামের বাদামপাড়া এলাকায় কৃষি জমিতে গাঁজা চাষ হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র একটি স্পেশাল অপারেশনস্ টিম সুবেদার মো. সুলতান খাঁনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পর পর ০৩টি জমিতে ২০০-২৫০টি গাঁজার গাছ চিহ্নিত করা হয়।
গত বুধবার সকাল ১০টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ চকচন্ডি বিজিবি কোম্পানী কমান্ডার কর্তৃক স্থানীয় জনপ্রতিনিধি,গন্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণের উপস্থিতিতে গাঁজা গাছগুলো ধ্বংস করা হয়। এ সময় আলমপুর ইউপি চেয়ারম্যান ওসমানগণিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তবে গাঁজা চাষের সাথে জড়িতদের শনাক্ত করতে অভিযান অব্যাহত আছে বলে জানায় বিজিবি।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ