২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় বিস্ফোরণে আহত স্কুলছাত্রী বুশরা মারা গেছে!

spot_img

বগুড়ায় বসতবাড়িতে বিস্ফোরণে আহত স্কুলছাত্রী তাসনিম বুশরা মারা গেছে। শনিবার (৪ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷

বনানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তাসনিম বুশরা মালতীনগর মোল্লাপাড়া এলাকার আলী হোসেন বাবুর মেয়ে এবং বুশরা মালতীনগর হাই স্কুলের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত।

পুলিশের এই কর্মকর্তা জানান, রেজাউলের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত স্কুলছাত্রী বুশরা ঢাকায় ছয়দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান। তার মরদেহ আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে গত ২৮ এপ্রিল রাতে মালতীনগর মোল্লাপাড়ায় রেজাউল করিমের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বুশরার সঙ্গে আরও তিনজন আহত হন৷ পরে এ ঘটনায় পুলিশ রেজাউলকে আসামিকে মামলা করে এবং তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, ‘গত রবিবার রাতে রেজাউলের বাড়িতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাড়িতে থাকা তিন শিশুসহ চারজন গুরুতর আহত হন৷ এছাড়াও রেজাউলের বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ ওই বাড়ি থেকে সুতলি দিয়ে পেচানো ২৪০ পিস বিস্ফোরক দ্রব্য, বিস্ফোরণ দ্রব্য তৈরীর কাজে ব্যবহৃত ৪০ পিস ছোট ছোট কাগজ, পেচানো সুতলির পোটলা, একটি ভাঙা টিনের কৌটা এবং এক মাথা পোড়া একটি গ্যাস সিলিন্ডারের রেগুলেটর। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করলে বাড়ির মালিক রেজাউলকে গ্রেপ্তার করা হয়৷

তিনি আরও জানান, সোমবার রাত সোয়া আটটার দিকে ঢাকা থেকে বম্ব ডিসপোজাল ইউনটের আট সদস্যের একটি টিম আসে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করে নিয়ে যায়৷

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ