২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জিলহজ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ – যুক্তরাষ্ট্র প্রথম টি-টোয়েন্টি আজ

spot_img

এসবি ক্রীড়া ডেস্ক: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচে আজ স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।

আজ (২১ মে ) বাংলাদেশ সময় রাত ৯ টায় টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে। উল্লেখ্য আগামী ২৩ ও ২৫ মে সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর আগামী ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত এবং যুক্তরাষ্ট্র দলের নেতৃত্ব দেবেন মনঙ্ক প্যাটেল।

প্রথমবারের মতো যেকোনো ফরম্যাটের ক্রিকেটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এ সিরিজটি বাংলাদেশের জন্য বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতিও বটে।

_এসবি/ইন্দ্রজিৎ_

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ