২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

spot_img

বগুড়ার ধুনট উপজেলায় বিয়ের দাবিতে সৌরভ হাসান ইমনের (২২) বাড়িতে অবস্থান নিয়েছেন তার প্রেমিকা। তিনি একজন কলেজছাত্রী। বিয়ের কথা বলে নুরীকে ডেকে এনে ইমন বাড়ি

ছেড়ে লাপাত্তা হয়ে গেছেন। ফলে মঙ্গলবার বিকাল ৫টা থেকে ওই তরুণী প্রেমিক ইমনের বাড়িতে অবস্থান করছেন।

জানা গেছে, উপজেলার শাকদহ গ্রামের ইউপি সদস্য আব্দুর রশিদ বাদুলীর ছেলে সৌরভ হাসান ইমন ধুনট সরকারি ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার প্রেমিকা শেরপুর উপজেলার একটি বেসরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রায় সাড়ে ৩ বছর আগে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে ওই তরুণীর বাবা তাকে অন্যত্র বিয়ে দেন।

কিন্তু সেখানে ইমন তাকে বেশি দিন ঘর করতে দেননি বলে অভিযোগ। ইমনের কথায় হাতের মেহেদী না শুকাতেই এক মাস পর ওই তরুণী বিয়ে বিচ্ছেদ করে বাবার বাড়িতে আসেন। এরপর ইমনকে বিয়ের কথা বললে তিনি নিরুদ্দেশ হয়ে যান।

অনশন করা তরুণী জানান, সাড়ে তিন বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক।

ফাঁদে ফেলে ইমন তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন। এরপর থেকেই বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন ওই তরুণী। শেষ পর্যন্ত বিয়ের কথা বলে বাড়িতে এনে নিরুদ্দেশ হয়ে গেছেন ইমন। তার পরিবারও এ সম্পর্ক মানতে নারাজ। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই বাড়িতে অবস্থান নেন তিনি।বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেন ওই তরুণী।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, ওই কলেজছাত্রী এখনও থানায় কোনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ