২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আষাঢ়ের বৃষ্টিতে ডুবল ঢাকার সড়ক-অলিগলি

spot_img

আজ ২৮শে আষাঢ়। এদিন যে বৃষ্টি বাড়তে পারে তা আগেই জানিয়েছিল আবহাওয়া অফিস। আষাঢ়ের শেষ দিকের বৃষ্টি ঝরছে ঢাকার আকাশ থেকে। ভোর ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাইরে কাজে বের হওয়া মানুষের সংখ্যা তুলনামূলক কম। সকালের বৃষ্টির শব্দে অনেকের ঘুম ভেঙেছে। তারপরেও যাদের কাজে বের হতে হয়েছে তারা পড়েছেন সীমাহীন ভোগান্তিতে। একদিকে বৃষ্টি অন্যদিকে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের। 

সকাল থেকে ঝরা বৃষ্টির ফলে রাজধানীর মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, মোহাম্মদপুর, ইসিবি, মালিবাগ, শান্তিনগর, সায়াদাবাদ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ, গুলশান লেকপাড় এলাকার সংযোগ সড়কসহ বিভিন্ন সড়ক ও অলিগলিতে কিছু পরিমাণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

সকাল সকাল কাজে বের হওয়া মানুষগুলোর মধ্যে একজন সিরাজুল ইসলাম। তিনি বলেন, ভোর থেকে বলতে গেলে এই বৃষ্টি হচ্ছে। একে সাপ্তাহিক ছুটির দিন ও বৃষ্টির কারণে গণপরিবহন নেই বললেই চলে। বিভিন্ন সড়ক, অলিগলিতে হাঁটু পানি জমেছে। আমি কারওয়ান বাজার থেকে জরুরি একটি কাজে গুলশান এসেছি। মাঝপথে বিভিন্ন এলাকায় দেখলাম সড়কে পানি জমে গেছে। সূত্র : ঢাকা পোস্ট

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ